জীবনের বেঁচে থাকার কাজ ফুরালে,
তোমার অবশ আত্মাটি তুমি আমাকে দিও !
আমি তোমার বেঁচে থাকার দিনগুলো
চেয়েছিলাম তোমার কাছে,
তার চেয়েও বেশী করে চেয়েছি
তোমার অন্তর।
ক্ষণস্থায়ী জীবন,
তার চেয়েও ক্ষণস্থায়ী জীবনের বসন্ত দিন,
তোমার উপভোগ্য উৎসব - সবই তোমার।
শুধু যে রুহের স্পন্দনে তোমার মুখোরিত জীবন,
অতিক্রান্ত জীবনের পরে তা আর তোমার কিবা প্রয়োজন?
তখন আমাকে না হয় দিও তোমার রুহের মিলন।
সময়ের সীমা ছেড়ে
জগতের জটিলতা ছেড়ে
শুধু দুটি আত্মা এক হয়ে লেগে থাক
অলৌকিক মায়ায়,
স্রষ্টার নিজের ছায়ায়।
১৯ জুলাই ২০২৬