পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

ঈদ মোবারক


মনে পড়ে সেই দিন হতে আজি একটি বছর পরে,
একটুখানি শান্তির আভা দেখছি প্রতিটি মুসলিম ঘরে ঘরে।

সারাটা বছরের দুঃখ বেদনা ত্যাগ আর ব্যর্থতা,
মুছে দিয়ে সব ধরনিতে আজ এ-কি সুখ বারতা!

রমজানের ঐ সংযম শেষে ঈদ আসিয়াছে ঐক্যের স্রোতে,
হারিয়ে যাওয়ার আনন্দে তাই হৃদয় আমার উঠিছে মেতে।

এমনি সুখের দিনেতে আজ ভুলে দিতে সব দুঃখ শোক,
তোমার প্রতি রইলো আমার প্রীতি মাখা ‘ঈদ মোবারক’।


07/01/1992 (রাত ৮টা)
ঈশ্বরদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন