সুখ দুঃখ আসলে কি?
এটা একটা
মানষিক অনুভুতি।
আচ্ছা দুঃখের সংঙ্গা কি?
প্রতিটি প্রাণের
তীব্র অস্বস্থি।
তাহলে সুখ ---?
যাতে দুঃখ
নাই সেটাই সুখ।
সুখ-দুঃখ জীবনে কি আসবেই?
হ্যাঁ, এছাড়া যে জীবন নেই।
তবে দুঃখে মানুষ কাঁদে কেন?
সে কথা যায় না বুঝানো।
দুঃখ মানুষ কেন পায়?
জীবনে যে সুখকে বেশী করে পেতে চায়।
তাহলে সুখের ঠিকানা কোথায়?
হায়! আমারও যে জানা নাই!
তবে কি তুমি দুঃখি?
না, বড় সুখি!
সুখি? হলে কি করে?
“মরিস না তুই সুখ-সুখ করি
দুঃখকে তুই নে না বরি
দেখবি কোথায় সুখের বাসা
আপনি কেঁদে আপনি হাসা।”
বুঝলে কিছু?
না তো ---?
“সুখ পাবে ভাই যদি তুমি
দুঃখ নিয়েই থাকো।”
তারিখঃ ১১/০৩/১৯৯১ইং
ফুলবয়রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন