পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৮ জুলাই, ২০১২

ব্যার্থ ঈদ

ঈদের খুশিতে           সারাটা ধরনী
         
উঠিয়াছে যেন মেতে,
প্রতি ঘরে আজ ধুম পড়ে গেছে
         
পোলাও কোরমা খেতে

ঘুম থেকে উঠি         সকালেই দেখি
         
সবার মুখেই হাসি
সবাই চলিছে            ঈদগাহে আজ
         
আমি কেন আছি বসি?

তড়ি ঘড়ি করি          ঈদগাহে চলি
         
দুঠোঁটে জড়ায়ে হাসি,
হঠাৎ দেখিলাম         ঈদগাহ কোণে
          কে যেন একেলা রহিছে বসি

বুক ভরা ব্যথা           মুখে নেই কথা
দুচোখেঅশ্রুঝরে,
দুঃখের প্রদীপ           জ্বালিয়ে সে যে
একেলা রহিছে ঘরে

ঈদের খুশি               সবার ঘরে
পৌঁছে দিয়েছ তুমি,
এরে কেন শুধু           দিয়েছ ফাঁকি
হে অন্তর্যামি?

কারো মুখে হাসি       কারো চোখে জল
এই কি সুখের ঈদ?
আজ বুঝিলাম           এ যে সুখের নয়
এ যে ব্যর্থ ঈদ

তারিখঃ 19/03/1991 ইং
ফুলবয়রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন