পৃষ্ঠাসমূহ

বুধবার, ১১ জুলাই, ২০১২

একুশ তুমি

২১ তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি,
২১ তুমি শহীদ ভাইয়ের স্মৃতি-স্মারক রবি।
২১ তুমি বীর বাহুর কষে ধরা সেই অসি,
২১ তুমি স্বাধীনতা সুর্যের প্রথম আলোক রশ্মি।
২১ তুমি বিপ্লবী তরুণের একটি রক্ত ফোঁটা,
২১ তুমি রাইফেলের বুকে গর্জে উঠা টোটা।
২১ তুমি মিনারের বুকে রক্ত রাঙ্গা শশী,
২১ তুমি শ্রমিক-মজুরের ঝলশিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
২১ তুমি ফসলের মাঠে কৃষকের গাওয়া গান,
শত শহীদের রক্তে করিয়েছ বাংলা মায়ের স্নান।
২১ তুমি ছেলে হারা কত মায়ের আর্তনাদ,
২১ তুমি কত যে বোনের করেছ সর্বনাশ।
২১ তুমি বিদ্রোহী কবি কাজী নজরুলের বাবরি দোলানো ঝাকরা চুল,
তোমায় দেখে ভেঙ্গে যাক যত নর পিশাচের ভুল।
২১ তুমি বছর ঘুরে আসবে আবার ফিরে
বিপ্লবী তব আগমনী বার্তা জনিয়ে দিও মোরে।


তারিখঃ ২০/০২/১৯৯১ ইং
ফুলবয়রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন