পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৫ জুলাই, ২০১২

ঈদ এলো



ঈদ এলো ভাই নতুন করে
নতুন আবেগ ভরে,
মুছে দিয়ে সব দুঃখ তাপ
হাসি গানে প্রাণ ভরে
ঈদের চাঁদ গগণের কোনে
ঈমানদার যত মুমিনের সনে
ঈদের খুশিতে করিছে খেলা
এইতো শুভক্ষণে
আল্লাহর দেয়া কোরআন খানি
আমরা যদি সবাই মানি
এসো ভাই তবে ঈদগাহে যাই
পিছে ফেলে সব গ্লানি
ধনী গরীব সেতো অর্থের প্রভাব
নাহি তার মাঝে ঘৃনা গর্বের ধন,
তাইতো এদিনে ফিরিছে সবাই
করিয়া আলিঙ্গন

তারিখঃ 19/03/1991 ইং
ফুলবয়রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন